অঙ্গীকারের চেয়েও তাইওয়ানকে তিনগুণ ভ্যাকসিন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ২৫ লাখ ভ্যাকসিন দিচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সাড়ে সাত লাখ ভ্যাকসিন দেওয়ার অঙ্গীকার করেছিল। চীনের সঙ্গে তাইওয়ানের যখন চরম উত্তেজনা চলছে তখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এতো বড় ভ্যাকসিন সহায়তা আসলো। মডার্নার এই ভ্যাকসিন মেম্পিস এবং টেনেসিস থেকে বিমানে করে আজ রবিবার সন্ধ্যায় তাইওয়ানের রাজধানী তাইপে পৌঁছানোর কথা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে বিমান যুক্তরাষ্ট্র ছেড়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে আট কোটি ভ্যাকসিন দেওয়ার অঙ্গীকার করেছে। -রয়টার্স