রাজধানীর রামপুরা বাগিচারটেক এলাকার একটি বাসায় হামিদা বেগম (২৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে বাগিচারটেক ১৪২১ নম্বর একটি বাড়ির তৃতীয় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে রাত সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তার স্বামী মেহেদী হাসান জানান, রাত ৯টার দিকে বাসায় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়া পেঁচিয়ে গলায় ফাঁস দেন হামিদা। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি। হামিদা-মেহেদী দম্পতির একটি মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে। মৃতের স্বামী পুলিশ হেফাজতে আছেন।