তারার মুখে বাবার গল্প

আজ বাবা দিবস। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথম বাবা দিবস উদযাপিত হয়। এরপর থেকে এটি নিয়মিতভাবে বাংলাদেশেই উদযাপিত হয়ে আসছে। বাবা দিবসে তারকারা তাদের বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মনের অব্যক্ত কথা প্রকাশ করেছেন।

 

I don’t have any godfather My father is my god Happy Father’s Day Abbu ..❤️

Posted by Ashna Habib Bhabna on Sunday, June 17, 2018

আশনা হাবিব ভাবনা

বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন ভাবনা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কোনও গডফাদার নেই। আমার বাবা আমার গড। হ্যাপি ফাদারস ডে আব্বু।’

 

পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা ????

Posted by Sazu Khadem on Saturday, June 19, 2021

সাজু খাদেম

বাবার দুটি ছবি শেয়ার করে সাজু খাদেম লিখেছেন, ‘পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা।’

 

সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা ❤

Posted by Ziaul Faruq Apurba on Saturday, June 19, 2021

জিয়াউল হক অপূর্ব

বাবা ও ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে অপূর্ব লিখেছেন, ‘সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা’।

 
Posted by Bappa Mazumder on Saturday, June 19, 2021

বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদারের বাবা আজ বেঁচে নেই। বিশেষ এই দিনে প্রয়াত বাবার ফ্রেমবন্দী একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে মলিন মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তিনি।

 

Happy Father's Day Abba..... Where have you gone baba! Rabbir ham huma kama rabbayeani swagira.

Posted by Syeda Tuhin Ara Karim on Saturday, June 19, 2021

অপি করিম

অপি করিমের বাবা বেঁচে নেই। তাই বিশেষ এই দিবসে বাবাকে স্মরণ করে তিনি লিখেছেন, বাবা তুমি কোথায় চলে গেলে! শুভ বাবা দিবস আব্বা।

 

 

পৃথিবীতে বাবার মত আর আছে কেবা…….. I love you abbu. We love you. #HappyFathersDay to you ❤️

Posted by Ankhi Alamgir on Saturday, June 19, 2021

 

আঁখি আলমগীর

বিশেষ দিনে ছোট বেলা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বাবার সঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করেছেন আঁখি আলমগীর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বাবা দিবসের শুভেচ্ছা।

 

 

বাবা দিবস, বিবাহ বার্ষিকীর ভালবাসা।

Posted by Iresh Zaker on Saturday, June 19, 2021

 

ইরেশ যাকের

বাবা আলী যাকের ও মায়ের একটি শেয়ার করেছেন ইরেশ যাকের। ক্যাপমশনে তিনি লিখেছেন ‘বাবা দিবস, বিবাহ বার্ষিকীর ভালবাসা।’

 

বাবা দিবসের শুভেচ্ছা যদিও আমার কাছে ৩৬৫ দিনই বাবা দিবস।

Posted by M M Kamal Raz on Saturday, June 19, 2021

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বাবা দিবসের শুভেচ্ছা যদিও আমার কাছে ৩৬৫ দিনই বাবা দিবস।

 

Happy father's Day

Posted by Nazia Haque Orsha on Saturday, June 19, 2021

নাজিয়া হক অর্ষা

বাবার ছবি পোস্ট করে বিশেষ দিবসের শুভেচ্ছা জানিয়ে অর্ষা লিখেছেন, ‘শুভ বাবা দিবস।’

 

আমার বাবা দুজন; বাবা এবং মেজদা। আমি জানি দুনিয়ার সবথেকে বড় অপরাধটুকুও যদি ভুলবশত করি এই দুজন মানুষ অন্তত মানষিকভাবে...

Posted by Bappy Chowdhury on Saturday, June 19, 2021

বাপ্পী চৌধুরী

আমার বাবা দুজন; বাবা এবং মেজদা। আমি জানি দুনিয়ার সবচেয়ে বড় অপরাধটুকুও যদি ভুলবশত করি এই দুজন মানুষ অন্তত মানষিকভাবে আমাকে সবসময় শক্ত রাখার চেষ্টা করবেন, বুঝতে চেষ্টা করবেন (তবে বাবা নিজেই ধরে পুলিশের কাছে দিয়ে দিবেন এটাও আমি নিশ্চিত)। আমি এমনিতেই ঘরের ছোট ছেলে; ডানপিটে ছিলাম আজীবন। কখনো তাদের সামনে বড় হতে ইচ্ছা করে নি, এখনো করে না, আমি চাইও না। এই দুজন থাকুক আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমাকে ছাড়া হয়তো তারা অসম্পূর্ণ, তবে আমি এই দুজন ছাড়া অসহায়। আমার এক পৃথিবীর শক্তি তারা। আমার জন্য ভালোবাসা, ভালো থাকা, ভালো রাখার অপর নাম তারা। এই বাবা দিবস আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ এতোদিনের না বলা অনুভূতিগুলো আজ শব্দ আকারে বের হলো। শুভ বাবা দিবস আমার দুই বাবাসহ পৃথিবীর সব বাবাদের।

 

আলহামদুলিল্লাহ বাবা-মায়ের ভালোবাসাটা এখনো পাচ্ছি। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা ❤️

Posted by Mamunun Emon on Saturday, June 19, 2021

ইমন

বাবা-মার সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা-মায়ের ভালোবাসাটা এখনো পাচ্ছি। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।

 

গান লিখছিলাম তখন। ঘড়ির কাটা রাত ১২টায় হাঁটছে। দরজা ঠেলে ভেতরে এলো আমার তিন সন্তান প্রেরণা, প্রতীক্ষা ও প্রচ্ছদ। বাবাকে...

Posted by Kabir Bakul on Saturday, June 19, 2021

কবির বকুল

গান লিখছিলাম তখন। ঘড়ির কাটা রাত ১২টায় হাঁটছে। দরজা ঠেলে ভেতরে এলো আমার তিন সন্তান প্রেরণা, প্রতীক্ষা ও প্রচ্ছদ। বাবাকে ভালোবাসা জানাতে ওদের হাতে কেক, পাঞ্জাবি ও শার্ট। ভুলেই গিয়েছিলাম আজ তো বাবা দিবস। আর আমিও যে একজন গর্বিত বাবা।

 

মহান আল্লাহর রহমতে পরিবারের সবাই এখনো সুস্থ আছি, বেঁচে আছি এটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় দয়া.. বাবার স্নেহের হাত, মায়ের...

Posted by Runa Khan on Saturday, June 19, 2021

রুনা খান

মহান আল্লাহর রহমতে পরিবারের সবাই এখনো সুস্থ আছি, বেঁচে আছি। এটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় দয়া। বাবার স্নেহের হাত, মায়ের দোয়া আমার মাথার উপর আছে। আমার আর খুব বেশি কিছু দরকার নেই। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া আমার বাবা-মা ও পরিবারের সবাই যেন শরীরে এবং মনে সুস্থ ও সুখী থাকে। পৃথিবীর সবার পরিবার নিরাপদ ও সুন্দর থাকুক পরিবারের সকল বাবার প্রতি রইলো ভালোবাসা। বাবা দিবসের শুভেচ্ছা তোমার জন্য আব্বু।

 

” বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।” Happy Father’s Day Love u a lot baba ❤️

Posted by Puja Chery on Saturday, June 19, 2021

পূজা চেরী

বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘বাবা শুধু একজন মানুষ নন। স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মাঝে জড়িয়ে আছে। বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। তোমায় অনেক ভালোবাসি বাবা। শুভ বাবা দিবস।’

 

আজ বিশ্ব বাবা দিবস... বিশ্বের সকল বাবা'দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা...????❤️

Posted by Airin Sultana on Saturday, June 19, 2021

আইরিন সুলতানা

আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বের সকল বাবার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা।

 

Abbu ????❤️

Posted by Oyshee Fatima Tuz Zahra on Saturday, June 19, 2021

ফাতিমা তুয যাহরা ঐশী

বাবার সঙ্গে হাস্যেজ্জ্বল একটি ছবি শেয়ার করে বাবাকে পরিচয় করে দিয়েছেন ঐশী। লিখেছেন, ‘আব্বু’।

 

আমার কাছে আমার বাবার কোনো ছবি নেই, জমা আছে আদর, শাসন, আর স্নেহের হাজারো স্মৃতি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত জায়নামাজে আমার দোয়ায় আমার বাবা থাকেন। সকল বাবার প্রতি শ্রদ্ধা।

Posted by Anjam Masud on Saturday, June 19, 2021

আনজাম মাসুদ

আমার কাছে আমার বাবার কোনো ছবি নেই। জমা আছে আদর, শাসন, আর স্নেহের হাজারো স্মৃতি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত জায়নামাজে আমার দোয়ায় আমার বাবা থাকেন। সকল বাবার প্রতি শ্রদ্ধা।

 

আমার বাবা ছিলেন একজন স্মার্ট শিক্ষক । সব সময় ভালো শার্ট ,টাই এইগুলো পরতে পছন্দ করতেন। বাংলাদেশের অনেকেই যিনারা...

Posted by Suvro Dev on Sunday, June 20, 2021

শুভ্র দেব

আমার বাবা ছিলেন একজন স্মার্ট শিক্ষক। সব সময় ভালো শার্ট, টাই এইগুলো পরতে পছন্দ করতেন। বাংলাদেশের অনেকেই যারা রাষ্ট্রদূত হয়েছেন বিশেষ করে সিলেটে যাদের বাড়ি তারা অনেকেই আমার বাবার কাছে কেমিস্ট্রি ও ম্যাথ্স পড়তেন। প্রথম যখন উনি আমেরিকাতে যান তখন লং আইলান্ডে প্রায় একশ জন ছাত্র বাবাকে সংবর্ধনা দেন। নিউইয়র্কের জালালাবাদ অফিসও বাবাকে দিয়ে উদ্বোধন করানো হয়েছিলো। অনেক সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বাবার ছাত্র। তাই আজ বাবা দিবসে আমি গর্বিত এরকম একজন সফল মানুষের আমি সন্তান। এই ছবিতে বাবা ঢাকাতেই আমাদের প্রিয় সুলতানা কামালের কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষকের এ্যাওয়ার্ড নিচ্ছিলেন। প্রধান অতিথি ছিলেন ড. মাহফুজুর রহমান। ২০১৬ সালের ৩১ শে মার্চ আমরা আমাদের বাবাকে হারিয়েছি। আমেরিকার মাউন্ট সিনাই হসপিটেলে আমার সামনেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাবা দিবসে সকল পিতার প্রতি আমার শ্রদ্ধা।

 

বাবা ভালো থাকলেই আমি ভালো থাকি।????????

Posted by Shithi Saha on Saturday, June 19, 2021

সিঁথি সাহা

বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে সিঁথি সাহা লিখেছেন, ‘বাবা ভালো থাকলেই আমি ভালো থাকি।’

 

Happy father's day Abbu.... তাড়াতাড়ি সুস্থ হও।

Posted by Sazzad Hossain Shawon on Sunday, June 20, 2021

সাজ্জাদ হোসাইন শাওন

বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে শাওন লিখেছেন, শুভ বাবা দিবস। সেই সঙ্গে বাবার সুস্থতা কামনা করেছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ