মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হাতিবান্ধা
নবম-দশম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে English Grammar এর একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয় Completing Sentence নিয়ে আলোচনা করবো মনোযোগ দিয়ে লক্ষ্য করো।
Completing Sentence-এর নিয়মাবলি:
ইংরেজি ভাষার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু না কিছু প্রশ্ন হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না অথবা কীভাবে এবং কী ব্যবহার করে sentence টি complete করা যায় তা ঠিক বুঝতে পারেন না । তাই নিচের নিয়মগুলো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে । এছাড়া, এই নিয়মগুলো English grammar- এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম।
Too —— to অথবা Enough —— to
Rule 01: Too —— to বা enough ——- to ব্যবহার করে simple sentence গঠন করা হয়, মনে রাখতে হবে যে, adjective বা adverb- এর পূর্বে too বসে এবং পরে enough বসে। তাছাড়া noun- এর পূর্বে too much/too many/enough বসে। এদের structure ও উদাহরণ নিচে দেওয়া হলো:
a) Sub + verb + too + adj / adv + (for + personal object) + to + verb- এর base form + অন্যান্য
b) Sub + verb + adj / adv + enough + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য
c) Sub + verb + enough / too much / too many + noun + (for + personal object) + to + verb- এর base form + অন্যান্য
পরের অংশ আগামীকাল