করোনা আক্রান্ত ইসি কমিশনার মাহবুব তালুকদার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

মাহবুব তালুকদারের একান্ত সচিব এনাম উদ্দীন ইত্তেফাককে বলেন, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জ্বর আসে। তাপমাত্রা বেশি এবং শারীরিক অবস্থা খারাপ অনুভূত হওয়ায় রাতেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

পরে তাঁর করোনা শনাক্ত হয়। এখন তিনি কেবিনে চিকিৎসাধীন। মাহবুব তালুকদার দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ইত্তেফাক/এসআই