বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে র্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ তিন জন আটক হয়েছে। শনিবার রাত ৯টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৬টি প্যাকেটে মোড়ানো ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা ব্যবসায়ী কুমিল্লা জেলা সদরের ব্রাহ্মণপাড়ার আলম মিয়া, কামাল হোসেন ও মাইক্রোচালক লালমাই থানার জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।