চন্দনাইশে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ থানাপুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে আশরাফ নামের একজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে।  গ্রেফতারের পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেছেন।