কয়রায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

কয়রা (খুলনা) সংবাদদাতা

কয়রা উপজেলায় রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত তৌহিদুল্যাহ (১৯) ঘড়িলাল গ্রামের তৈয়বর মোল্যার ছেলে। দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ কবি জি এম শামছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।