দামুড়হুদায় স্বাস্থ্যবিধি না মানায় ২৭ জনকে জরিমানা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদা উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ২৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এ সময় শহর ও গ্রামে পথচারী, বিভিন্ন দোকান ও যানবাহনে অভিযান চালিয়ে ২৭ জনকে ৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।