মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে পুলিশে দিলেন মা। নেশার টাকা দিতে না পারলে মাদকাসক্ত ছেলে তানজিন হোসেন মাকে মারপিটসহ নানাভাবে নির্যাতন করত। মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নওগাঁর আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের মহাতাব আলীর ছেলে তানজিন হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এ কারণে বিভিন্নভাবে তার বাবা-মার কাছে টাকা চেয়ে ব্যর্থ হলেই মারপিটসহ নির্যাতন করত। ছেলের নির্যাতনে অতিষ্ট হয়ে মা রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে তার বাবার বাড়িতে চলে আসেন। তানজিন হোসেন শুক্রবার সকালে তার নানার বাড়িতে এসে নেশার টাকার জন্য তার মায়ের ওপর আবারও নির্যাতন চালায়। এক পর্যায়ে ছেলের বিরুদ্ধে তহমিনা খাতুন থানায় লিখিত অভিযোগ করেন। রাণীনগর থানার ওনি শাহিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তানজিনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।