মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে সানজিদা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় খবর দেয়। সানজিদা করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আবুল বশরের মেয়ে। সে করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সানজিদার পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।