ঘিওরে বেহাল সড়ক

ঘিওর (মানিকগঞ্জ) : উপজেলার বাসস্ট্যান্ড সড়ক বেহাল। গত কয়েক দিনের বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে গেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এতে মানুষ ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান জানান, সড়কটি মেরামতে টেন্ডার হয়েছে। ঠিকাদার নির্বাচন প্রক্রিয়াধীন       —ইত্তেফাক