খুলনা বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৯৪৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সোমবার (২১ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৩ জন, কুষ্টিয়ায় ৩ জন, ঝিনাইদহে দুইজন, চুয়াডাঙ্গায় একজন, যশোরে একজন, বাগেরহাটে একজন এবং নড়াইলে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৯৭৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৭ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৬২৭ জন।

ইত্তেফাক/এএএম