বাবা দিবসে ‘এই বাবাটাই সেরা’

বাবা দিবস। বাবা এক না বলা অনুভূতির নাম। বাইরে অতি শক্ত আবরণ ভেতরটা ঠিক ততোটাই নরম। বাবা তার সন্তানদের শাসন করতেই বেশি ভালোবাসে, এটাই বোধহয় নিয়ম বা প্রচলিত সত্য। সন্তানরা বাবাকে যমের মতো ভয় করেন। কিন্তু বাবাদের ভেতরে যে ভালোবাসার অশেষ এক অনুভূতি আছে, যে অনুভূতি বাবারা কখনই প্রকাশ করতে পারেন না! তেমনই একটি অনুভূতির গল্প নিয়ে নির্মাণ হয়েছে বাবা দিবসের নতুন গান।

‘এই বাবাটাই সেরা’ শিরোনামে গানটির ধারণা, কথা, সুর এবং নাট্য পরিচালনা করেছেন শিমুল সরকার। কম্পোজিশন এবং কণ্ঠ দিয়েছেন এস আলী সোহেল।

শিমুল সরকার বলেন, তার জীবনের অন্যতম একটি সেরা আবিষ্কার বাবাকে নিয়ে গান। এই গানটি হুট করেই করা। একদিনের মধ্যে লেখা, সুর, কম্পোজিশন অডিও, রেকর্ডিং এবং ভিডিও ধারণ সবকিছু শেষ করে বাবা দিবসের একেবারে শেষ লগ্নে প্রকাশ করা হয়েছে। 

অল্প সময়ে তৈরি করা এই গানটি নিয়ে উচ্ছ্বসিত এসআলী সোহেল। এই গানটি দর্শকপ্রিয়তা শ্রোতাপ্রিয়তা পাবে বলে মনে করেন তিনি।

বিনোদন প্রতিদিন ডটকমের ব্যানারে এই গানটি বাবা দিবসে মুক্তি পেয়েছে বিনোদন প্রতিদিন ইউটিউব চ্যানেলে।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/9x30zTZqXiw" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ইত্তেফাক/বিএএফ