জহির উদ্দিন মাসুম
বর্তমান সময়ে কম্পিউটার বা ল্যাপটপ ক্রমেই জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে। আর এই করোনা আবহে বাড়ি থেকে অফিসের কাজ হোক বা অনলাইন ক্লাস, ক্রমেই যেনো আরও জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছে কম্পিউটার। এর ব্যবহার সর্বত্র। কম্পিউটার চালানোর জন্য যে অপারেটিং সিস্টেম আমরা মূলত ব্যবহার করে থাকি তার নাম উইন্ডোজ। বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ এর বিভিন্ন ভার্সন ব্যবহার করা হয়। উইন্ডোজএর শেষ ভার্সন হল উইন্ডোজ ১০, যার বহুল ব্যবহার রয়েছে।
সমপ্রতি উইন্ডোজনির্মাতা সংস্থা মাইক্রোসফ্ট তাদের সংস্থার পক্ষ থেকে উইন্ডোজ ১০ এর যাবতীয় সাপোর্ট ২০২৫ সালে বন্ধ করে দেওয়া হবে। উইন্ডোজ ১০ হোম , প্রো, pro for workstation এবং প্রো ফর এডুকেশন এর যাবতীয় সাপোর্ট ১৪ অক্টোবর ২০২৫ এ বন্ধ হয়ে যাবে। এর থেকে সহজেই বোঝা যাচ্ছে আমেরিকায় অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহত্ এই টেক জায়ান্ট উল্লেখিত তারিখের পর উইন্ডোজ ১০ এর কোনো আপডেট বা নিরাপত্তা সংক্রান্ত কোনো পরিবর্তন আর করবে না।
মাইক্রোসফট যখন উইন্ডোজ ১০ প্রথম প্রকাশ করেছিল তখন তারা জানিয়েছিল যে এটাই হতে চলেছে উইন্ডোজ এর শেষ ভার্সন। কিন্তু সংস্থাটির সামপ্রতিক একটি টিজার থেকে নিশ্চিত হওয়া যায় যে হয়তো এই মাসের শেষেই হয়তো লঞ্চ করবে উইন্ডোজ ১১। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে সম্ভবত দিনটি হতে চলেছে ২৪ জুন এবং উইন্ডোজ ১১ প্রকাশ করে এর সম্পর্কে যাবতীয় তথ্য জনসমক্ষে রাখা হবে। উইন্ডোজ১১ সংক্রান্ত ইভেন্ট ভারতীয় সময় রাত ৮.৩০ থেকে শুরু হবে। মাইক্রোসফটের অফিসিয়াল ট্যুইটার থেকে এই সংক্রান্ত খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
‘মাইক্রোসফট বিল্ড ২০২১’ এ কোম্পানির সিইও সত্য নাদেলা জানিয়ে ছিলেন নেক্সট জেনারেশন উইন্ডোজ আপডেট অতীতের সব কটির তুলনায় অনেক আলাদা হবে।’ ক্রিয়েটর ও ডেভেলপার দের জন্য আর্থিক সুযোগের পথ উন্মুক্ত করে অতীতের তুলনায় আমরা উইন্ডোজ আপডেট নিয়ে আসবো। বেশ কিছু মাস ধরে ব্যক্তিগত ভাবে আমি বিষয়টির সঙ্গে নিজেও যুক্ত। এবং নেক্সট জেনারেশন উইন্ডোজ-এর বিষয়ে আমি নিজেও যথেষ্ট উচ্ছ্বসিত।’ এমনটাই জানিয়েছে সত্য নাদেলা।