জলাবদ্ধতায় নাকাল সাতক্ষীরা পৌরবাসী

সাতক্ষীরা প্রতিনিধি

মৌসুমের শুরুতেই বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন সাতক্ষীরা পৌরবাসী। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম বলেন, জলাবদ্ধতার কবল থেকে সাতক্ষীরার মানুষকে মুক্ত করতে ইতিমধ্যে কয়েক দফা প্রস্তাবনা পেশ করা হয়েছে। জেলা পরিষদের সদস্য শাহনাজ পারভিন মিলি বলেন, পৌর এলাকার ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, জলাবদ্ধতা দূরীকরণের জন্য যে তহবিল প্রয়োজন তা পৌরসভার নেই। জার্মান তহবিলে ম্যানহোল ও ঢালাই ড্রেন করে এ সমস্যার সমাধান করা যেতে পারে।