জনপ্রিয় হয়ে উঠছে বেলকুচি উপজেলা চত্বর

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচির দৃষ্টিনন্দন উপজেলা চত্বর ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলায় কোনো বিনোদনকেন্দ্র না থাকায় একটু বিনোদনের খোঁজে মানুষ ছুটে আসছেন এ চত্বরে। মনোরম প্রাকৃতিক পরিবেশ ও কোলাহলমুক্ত হওয়ায় একটু অবসর পেলে মানুষ ছুটে আসছে এখানে। ভ্রমণপ্রিয় মাসুদ রানা জানায়, উপজেলা চত্বর সাত মাস পূর্বে এমন দৃষ্টিনন্দন ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, বেলকুচিতে কোনো বিনোদনকেন্দ্র নেই। এ কথা চিন্তা করে উপজেলা চত্বরে বিনোদনকেন্দ্রের ব্যবস্থা করি। আরো কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কিছু দিনের মধ্যে এখানে একটি কফি হাউজের উদ্বোধন করা হবে।