চাঁদপুর প্রতিনিধি
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের টহল দল দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চ থেকে ৬০০ কেজি (১৫ মণ) পাঙাশের পোনা জব্দ করেছে। রবিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুর মোহনাসংলগ্ন এলাকায় হাতিয়া থেকে ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০০ কেজি পাঙাশ মাছের পোনা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে পাঙাশ মাছের পোনাগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।