বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২১-২০২২ অর্থবছরের ৫০ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে সচিব আব্দুল হাই এ বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ৪ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার টাকা আয় ও ৪ কোটি ১৪ লাখ ১৯ হাজার ২২১ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা আয় ও ৪৫ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ৭৭৯ টাকা।