ইমতিয়াজ আলীকে ফিরিয়ে দিলেন রণবীর

বলিউড তারকা রণবীর কাপুরের অন্যতম সেরা সিনেমা ‘রকস্টার’। এই ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। অথচ এই পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে ইমতিয়াজ আলী দুটি সিনেমার কাজ করছেন। এরমধ্যে অন্যতম হলো ‘বায়োপিক’। অমর সিং চমকিলার ওপর করা এই সিনেমায় তিনি আত্মহত্যার ব্যাপারে সব মানুষের কাছে বার্তা দেবেন। আরেকটি সিনেমার বিষয়ে অবশ্য এখন পর্যন্ত নিজের মুখ থেকে কিছু বলেননি এই নির্মাতা। কিছুদিন আগে রণবীর কাপুর ও ইমতিয়াজ আলীর একসঙ্গে কাজ করার কথা শোনা যায়।

পরিচালক ভেবেছিলেন- ‘বায়োপিক’-এ রণবীর প্রধান চরিত্রে থাকবেন। কিন্তু তার আর হলো না। একসঙ্গে কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ইমতিয়াজে প্রস্তাব ফিরিয়ে দেন রণবীর।

ইমতিয়াজ ও রণবীরের সর্বশেষ ‘রকস্টার’ এবং ‘তামাশা’। দুটি সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। বক্স অফিস বাজিমাতও করেছিল সিনেমা দুটি।

ইত্তেফাক/বিএএফ