দুস্থ নারী ও শিশুরা পাবে অনুদান

ইত্তেফাক রিপোর্ট

চিকিত্সাসেবা, শিক্ষাসহায়তা ও সাধারণ আর্থিক অনুদান হিসেবে ১ হাজার ৬৫৮ জন নির্যাতিত ও দুস্থ নারী-শিশুকে ৯১ লাখ টাকা অনুদান দেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য চলতি অর্থবছরে ২ হাজার ১৪৩টি আবেদন পাওয়া গেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ফরিদা পারভীন ও ড. মহিউদ্দিন আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাস, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য নাসিমা আক্তার জলি প্রমুখ।