টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল সকালে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায, নিহত ব্যক্তি পুরুষ, যার আনুমানিক বয়স ৩৩ বছর। মৃতদেহ তুরাগ নদে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন টঙ্গী পশ্চিম থানায় সংবাদ দেন। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে যে, অনুমানিক তিন-চার দিন আগে মৃত্যুর পর লাশটি ভাসমান অবস্থায় ছিল। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, লাশটি নৌ-পুলিশের আওতাধীন হাওয়ায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেন।