টপটেন গেইনারের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪টির বা ৬০ দশমিক ২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন রবিবার লেনদেন শেষে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ দশমিক ৩০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯ দশমিক ৯০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ৯ দশমিক ৯০ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯ দশমিক ৭৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯ দশমিক ৭১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৬৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯ দশমিক ৬২ শতাংশ, খান ব্রাদার্সের ৯ দশমিক ৩২ শতাংশ, এএফসি এগ্রোর ৯ দশমিক ২৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৯ দশমিক ১৯ শতাংশ এবং রিংশাইনের শেয়ারের দর ৯ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে।