শেয়ারদর কমার শীর্ষে সী পার্ল

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩১ দশমিক ৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ছিল সী পার্লের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন রবিবার লেনদেন শেষে সী পার্লের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮ দশমিক ৬০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২ দশমিক ৮০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রোর ৮ দশমিক ২৪ শতাংশ, সোনালি পেপারের ৬ দশমিক ৪৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫ দশমিক ৭৪ শতাংশ, ইউনাইটেড ইনসিওরেন্সের ৫ দশমিক ৭৪ শতাংশ, সমতা লেদারের ৫ দশমিক ৬৮ শতাংশ, রূপালী ব্যাংকের ৫ দশমিক ৫২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ দশমিক ৪৯ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৫ দশমিক ০৮ শতাংশ এবং এস আলমের শেয়ারদর ৪ দশমিক ৮১ শতাংশ কমেছে।