ইউপিতে বিজয়ী হলেন যারা

প্রথমধাপের ২০৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা অনেক জায়গায় জয়লাভ করেছে। দলীয়ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউপিতে ভোট হয়। ২০টি ইউনিয়নের ভোট হয় ইভিএম। বাকিগুলো ব্যালটে। গতকাল সকাল৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ভোলা ও বরিশালে দুইজন নিহত হন। রাত ১০টা পর্যন্ত আমাদের প্রতিনিধিদের পাঠানো ফলাফল নিচে দেয়া হলো :

পিরোজপুর অফিস : পিরোজপুর সদর উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদে গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার দুইজন প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজন ও স্বতন্ত্র একজন জয়লাভ করেছে। বিজয়ীরা হলেন নৌকা মার্কার প্রার্থী আজমীর হোসেন মাঝি (শারিকতলা-ডুমুরিতলা) ও এমরান হোসেন হারুন (টোনা) এবং আওয়ামী লীগের বিদ্রোহী শিহাব উদ্দীন শেখ (কদমতলা) ও স্বতন্ত্র হেদায়েতুল ইসলাম মিস্টার (কলাখালী)।

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রথম দফায় চার ইউনিয়নে গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ১ নং মাটিভাংগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম বিলু (আনারস), ২ নং মালিখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন বাবলু (আনারস), ৬ নং নাজিরপুর সদর ইউনিয়নে মোশারেফ হোসেন খান (নৌকা) ৭ নং শেখমাটিয়া ইউনিয়নে আতিয়ার রহমান চৌধুরী নান্নু (নৌকা) জয়লাভ করেছেন।

কালিগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের পাঁচটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। একটিতে স্বতন্ত্র প্রাথী বিজয়ী হন। বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন-তুমলিয়া ইউনিয়নে মো. আবুবকর মিয়া বাক্কু, বক্তারপুর ইউনিয়নে মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালিয়া ইউনিয়নে গাজী সারোয়ার হোসেন, মোক্তারপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন, বাহাদুরসাদী ইউনিয়নে মো. শাহাবুদ্দিন আহমেদ। স্বতন্ত্র মোটরসাইকেলের প্রতীকের বিজয়ী প্রার্থী হলেন মো. খাইরুল আলম। তবে তুমলিয়া ও মোক্তারপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের মো. আবুবকর মিয়া বাক্কু ও মো. আলমগীর হোসেনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এর আগেই নির্বাচিত করা হয়।

বামনা ( বরগুনা) সংবাদদাতা :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার বামনায় চেয়ারম্যান নির্বাচিত হলেন  বামনা সদর  ইউনিয়ন পরিষদচৌধুরী কামরুজ্জামান সগীর ( নৌকা) । বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ মোঃ সাইদুর রহমান সবুজ(স্বতন্ত্র)। রামনা ইউনিয়ন পরিষদ মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার (নৌকা) ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ  মোঃ মিজানুর রহমান (স্বতন্ত্র)।

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা :ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতেই নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন চেঁচরীরামপুরে আওয়ামীলীগ মনোনীত মো. হারুন অর রশিদ জমাদ্দার, পাটিখালঘাটায় শিশির দাস, আমুয়ায় মো. আমিরুল ইসলাম সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়নে মো. মাহামুদুল হক নাহিদ, শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন ও আওরাবুনিয়ায় মো. মিঠু সিকদার।

পাথরঘাটা(বরগুনা)সংবাদদাতা :বরগুনার পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়ন পরষিদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিক প্রার্থীগন বিজয়ী হয়েছেন। ৫নং কালমেঘা ইউনিয়নে আ.লীগের নৌকা প্রতিক প্রার্থী মো.গোলাম নাসির ?কালমেঘা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেনে। ৬নং কাকচড়াি ইউনিয়নে আওয়ামী লীগরে নৌকা প্রতিক নিয়ে আলাউদ্দিন পল্টু ৯১ ভোট বেশী পেয়ে কাকচিড়ার বর্তমান ইউপি চেয়ারম্যান ৩য় বারের মতো নির্বাচতি হয়েছেনে। ৭ নং কাঠালতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগরে শহিদুল ইসলাম নৌকা প্রতিক নিয়ে ৫৪০ ভোটের ব্যাবধানে পুনরায় কাঠালতলী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : দশমিনায় উপজেলায় ইউপি নির্বাচনে বেসরকারিভাবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী-২ জন ও আওয়ামীলীগের নৌকা চেয়ারম্যান প্রার্থী-১ জন নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বহরমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থি ঘোড়া প্রতীকের মো. আসাদুজ্জামান সোহাগ, বাঁশবাড়িয়া ইউপিতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের কাজী আবুল কালাম, আলীপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. আতিকুর রহমান সাগর বিজয়ী হয়েছেন।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা : গলাচিপা উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  আমখোলা ইউনিয়নে নৌকা প্রতীকে কামরুজ্জামান মনির, গোলখালী ইউনিয়নে নৌকা প্রতীকে মো. নাসির উদ্দিন, রতনদি তালতলী ইউনিয়নে নৌকা প্রতীকে গোলাম মোস্তফা ও চিকনিকান্দি ইউনিয়নে সাজ্জাদ হোসেন রিয়াদ জয়লাভ করেছেন।

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা :ছাতক উপজেলার দু'টি ইউনিয়নে একটিতে আওয়ামীলীগের প্রার্থী ও একটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার নোয়ারাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে বেসরকারি ফলাফল অনুযায়ী সিংচাপইড় ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন মোঃ সাহেল।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তারা হচ্ছেন—চরফলকন ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন বাঘা, হাজিরহাট ইউনিয়নের মো. নিজাম উদ্দিন ও তোরাবগঞ্জ ইউনিয়নের মীর্জা আশ্রাফুল জামান রাসেল।