ইয়াবাসহ মাদক কারবারি আটক

টঙ্গীতে ৫৮০ পিস ইয়াবাসহ ফাহিম বিল্লহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে টঙ্গীর পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকা থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়। ফাহিম বিল্লাহ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার চকডোস এলাকার মৃত মজিবুল হকের ছেলে। বর্তমানে টঙ্গী পূর্ব থানাধীন মিরাশপাড়া এলাকায় বসবাস করছেন। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন ও এসআই আশিক পান্ডে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহিম বিল্লাহকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ফাহিমকে আদালতে পাঠানো হয়েছে।