পিরোজপুরের ভা–ারিয়ায় গতকাল সোমবার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি—জেপি মনোনিত বাইসাইকেল প্রতীক নিয়ে তিন চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। এরা হলেন— ধাওয়া ইউনিয়ন পরিষদের মো. ছিদ্দিকুর রহমান, গৌরীপুর ইউনিয়ন পরিষদে মো. মজিবুর রহমান চৌধুরী ও নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে মো. মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার। এ ছাড়া ভিটাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে খান এনামুল করিম পান্না জয়ী হয়েছেন।