নির্বাচন থেকে দূরে থাকা উচিত পাকিস্তান সেনাবাহিনীর: পিডিএম প্রধান

পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, নির্বাচনি কার্যক্রম থেকে সেনাবাহিনী ও গোয়েন্দাদের দূরে থাকা উচিত। এর জন্যে পুলিশই যথেষ্ট।

তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দাদের নির্বাচন থেকে দূরে থাকতে বলার মূল কারণ, ভোট কেন্দ্রে সেনাদের মোতায়েন করা সেনাবাহিনীর জন্য অপমানজনক। পুলিশ বাহিনীই এই কার্যক্রমের জন্য যথেষ্ট। 

বিদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ভোট দেওয়ার প্রসঙ্গে ফজলুর রেহমান বলেন, এখানকার নাগরিকরাই তো ঠিকভাবে ভোট দিতে পারেন না। ভোট কেন্দ্রগুলোও আমরা নিরাপদ রাখতে সক্ষম হচ্ছি না। এমন অবস্থায় বিদেশের ভোট কেন্দ্রগুলো কে দেখবে। এই পদক্ষেপ উচ্চাভিলাষী ও খরচ স্বাপেক্ষ।

তিনি আরও বলেন, আগে আমরা সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে চাই। বিশেষ করে আফগান সীমান্তবর্তী বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা ঝুকিতে আছে। সেখানে নতুন নতুন স্বশস্ত্র সংগঠন আত্মপ্রকাশ করছে যা উদ্বেগের। যার কারণে সেখানকার মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীকে মনযোগ দিতে হবে। আমার মতে নির্বাচন থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।

ইত্তেফাক/টিআর