দেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার ইথুন বাবুর ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন আফিস আকবর। কিন্তু নিজেদের ভেতর অভিমানের কারণে প্রায় দুই দশক তাদের একসঙ্গে গান করতে দেখা যায়নি। তবে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি মান-অভিমান ভুলে এক হয়ে গেছেন তারা।
অনেকদিন পর শ্রদ্ধেয় ইথুন বাবু ভাইয়ের কথা সুর সঙ্গীতে একা শিরোনামে চমৎকার একটা গান গাইলাম। আশা করি আমাদের এই প্রজেক্ট আপনাদের ভাল লাগবে। ভালবাসা অবিরাম…
Posted by Asif Akbar on Sunday, June 20, 2021
‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গানটি একই বছরের ২৪ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। গানের প্রকাশ উপলক্ষে একই তারিখে রাজধানীর একটি রেস্তোঁরায় জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবারও ইথুন বাবুর সুরে গাইলেন আসিফ আকবর।
এ প্রসঙ্গে আসিফ বলেন, অনেকদিন পর শ্রদ্ধেয় ইথুন বাবু ভাইয়ের কথা, সুর ও সঙ্গীতে ‘একা’ শিরোনামে চমৎকার একটা গান গাইলাম। আশা করি আমাদের এই প্রজেক্ট আপনাদের ভাল লাগবে।
ইত্তেফাক/বিএএফ