ট্যাক্স অসমতা থেকে বেরিয়ে আসতে হবে

আমাদের ট্যাক্সগুলো মূলত ইন্ডাইরেক্ট ট্যাক্স (পরোক্ষ কর)। এনবিআর মোট কালেকশনের মাত্র ৩৫ শতাংশ আসে ডাইরেক্ট ট্যাক্স (পরোক্ষ কর) থেকে। এই অসমতা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। ট্যাক্সের ব্যাপারে আমরা ঘুরে ফিরে একই অবস্থানে রয়ে গেছি। যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই শুধু বাড়ছে ট্যাক্সের চাপ। সেকশন ৫২ রুল ৬ এর কালেকশনটাই এনবিআরের সবচেয়ে বেশি কালেকশন। এ সেকশনে বারবার পরিবর্তন দুঃখজনক। এখানে এনবিআর এ সবসময় হয়রানির স্বীকার হতে হয়।

বাংলাদেশ সরকারের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে মুহাম্মাদ আবু হানিফ মিয়া এফসিএ, এফসিসিএ এসব কথা বলেন। 

সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে অন্যদের মধ্যে সামিট কমিউনিকেশনসের এমডি এবং সিইও আরিফ আল ইসলাম, পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, এসিসিএ বাংলাদেশের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার-লার্নিং শাহ ওয়ালীউল মনজুর, মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান এবং বিজনেস সার্ভিস ও কমপ্লায়েন্স ম্যানেজার জিএম রাশেদ, সৈয়দা সাদিয়া আফরোজসহ এসিসিএ বাংলাদেশের মেম্বার এবং বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসিসিএ বাংলাদেশের হেড অব এডুকেশন প্রমা তাপসী খান এবং আয়োজনে সহায়তা করেন এইস অ্যাডভাইজরি এবং ট্যাক্সহাউজ বাংলাদেশ লিমিটেড।

মুহাম্মাদ আবু হানিফ মিয়া এফসিএ, এফসিসিএ

ইসলাম হক হানিফ অ্যান্ড কোম্পানির পার্টনার মুহাম্মাদ আবু হানিফ মিয়া বলেন, ‘এনবিআরের কার্যকারিতা বাড়ানোর কোনো পদক্ষেপ আমরা কখনোই দেখি না। যেদিন এনবিআরের এই জটিলতা আমাদের না পোহাতে হবে, সেদিন হয়তো আমরা ট্যাক্স দেওয়ার দিকে বেশি ঝুকবো। এজন্য অটোমেশন খুব জরুরী। কিছু বিষয়ে অটোমেশন এসেছে যা খুব ভালো একটা ব্যাপার। কিন্তু এগুলো যথেষ্ট নয়। অটোমেটেড সিস্টেমে কিছু ডকুমেন্টস থাকার পরেও তা আবার ম্যানুয়ালি জমা দিতে হচ্ছে। এ সমস্যাগুলোর সমাধান প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে অনেক বিদেশি কাজ করেন। তাদের খুব সহজে ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়। এ-৩ টাইপ ভিসাতে ট্যাক্স দিতে হয় না। কিন্তু এই ভিসা শুধু অন্য দেশের সরকারের সাথে এরেঞ্জমেন্টের মাধ্যমে ইস্যু করা হয়। এই ধরনের ভিসা যাতে যে কেউ নিয়ে আসতে না পাওে, সেদিকে নজর দিতে হবে। অন্যান্য দেশের মত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে রেশনাল ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে।’