আজকাল তরুণদের অনেকেই টিকটক, লাইকির মতো অনেক অ্যাপস ব্যবহার করে থাকে। করোনাকালীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে-মেয়েরা সময় কাটানোর জন্য এসব ব্যবহার করছে; কিন্তু একসময় দেখা যায়, এসব মাধ্যমে তারা আসক্ত হয়ে পড়ছে। এমনও দেখা যায়, সারা দিন তারা ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে। যেখানে সেখানেই ফোনের ক্যামেরা চালু করে পাগলামিপনা শুরু করে দেয়। এমনকি রাস্তার মধ্যে গাড়ি থামিয়েও ভিডিও করার দৃশ্য দেখা যায়। টিকটক, লাইকি তরুণ সমাজের ক্ষতি ডেকে আনছে। পরিবারের উচিত—ছেলেমেয়েরা কী করছে তার খেয়াল রাখা। সুতরাং চলুন তরুণ সমাজকে ক্ষতির দিকে ঠেলে না দিয়ে তাদের সুন্দর জীবনে ফিরিয়ে আনি।
সিনথিয়া সুমি
গোপালগঞ্জ