বাংলা ভাষা ব্যবহারে আমরা সচেতন?

ভাষা সব সময়ই একই সঙ্গে বিকশিত এবং বিকৃত হয়ে থাকে। বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয়। ইদানীং কথ্য এবং লেখ্য উভয় ক্ষেত্রেই বাংলাভাষার বিকৃতি লক্ষ্য করা যায়। সব ভাষারই কথ্য রূপে আঞ্চলিকতার ছোঁয়া থাকে। তবে লেখ্য ভাষার বিকৃতি খুব একটা দেখা না গেলেও আজকাল লেখ্য বাংলায়ও অনেক শব্দ ও বানানের ভুল দেখা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ইউজাররা বেশির ভাগ সময় বাংলায় কোনো পোস্ট লেখার সময় এ ধরনের ভুল করে থাকেন। অনেককেই দেখা যায় ‘ই’ এবং ‘য়’-এর ব্যবহারে ভুল করে বসেন। ঠিক একইভাবে অনেকে ‘র’ এবং ‘ড়’-এর ব্যবহারও গুলিয়ে ফেলেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বানানের ক্ষেত্রে উপযুক্ত বর্ণের অপব্যবহার অনেক বেশি লক্ষ্য করা যায়। এভাবে চলতে থাকলে বাংলা ভাষা একসময় অস্তিত্বসংকটে পড়ে যাবে। তাই আসুন আমরা সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষায় স্ট্যাটাস লেখার সময় অবশ্যই সঠিক বানান এবং শব্দের অর্থের প্রতি সচেতন হই।

মো. আজিজুল হাকিম রাকিব

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়