গঙ্গাচড়ায় আমে পোকা বিপাকে ক্রেতা-বিক্রেতা

গত বছরের ন্যায় এ বছরও গঙ্গাচড়ায় আমে পোকা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। প্রায়ই ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। ক্রেতা তমির আলী বললেন, যে আমই কাটি সেটাতেই পোকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, স্থানীয় আমচাষিরা ঠিকমত গাছের পরিচর্যা না করায় আমে পোকা দেখা দিয়েছে। বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আফতাব হোসেন বলেন, গুটি থাকাকালীন সময়ে পোকার আক্রমণের জন্য যে কোনো সিসটেমেটিক কীটনাশক স্প্রে করলে ভালো ফল হবে। ঠিকমত আম গাছের পরিচর্যা না করায় এ সমস্যা হয়ে থাকে।