জলাবদ্ধতায় বিপাকে নজিপুর পৌরবাসী

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়েছে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরবাসী। তলিয়ে রয়েছে রাস্তাঘাট ও নিচু এলাকা। সরেজমিন পৌর এলাকার মাদ্রাসাপাড়া, আল-হেরা স্কুলপাড়া, সরদারপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। পৌর এলাকার বাসিন্দা মো. সবুজ হোসেন বলেন, কয়েক দিন ধরে হাঁটুপানি ডিঙিয়ে যাতায়াত করতে হয়েছে। নজিপুর পৌর মেয়র মো. রেজাউল কবির চৌধুরী বলেন, পৌরসভার ভেতর দিয়ে আত্রাই নদী বয়ে যাওয়ায় এলাকার সব পানি নদীতে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ-ব্যবস্থা উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।