প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল মূল প্রতারকসহ আটক ৪

নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনএসআইয়ের ডিজি, কোস্ট গার্ডের ডিজি, বিজিবির ডিজি ছাড়াও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেনসহ চার জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় এনএসআই এবং ডিবির যৌথ অভিযান চালিয়ে মান্দা উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী ও পাঁজরভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার সকালে এনএসআই এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেন উপজেলার পলাশবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে। অন্য তিন জনের বাড়িও একই এলাকায়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি অসীম হোসেনসহ আটককৃতদের বিরুদ্ধে পেনাল কোড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা গঠন প্রক্রিয়াধীন রয়েছে।