ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া জোড়াপুকুর থেকে জামাল উদ্দিন বিহারী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়। জামাল উদ্দিন বিহারী শহরের কাঠালতলা এলাকার মৃত লিয়াকত বিহারীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ তাত্ক্ষণিক জানাতে পারেননি তিনি।
মৃত ব্যক্তির বোন ডলি বেগম বলেন, আমার ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়িতে থাকতেন না। শহরে ঘুরে ঘুরে কাগজ কুড়াতেন।