কটিয়াদী থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ মরিয়ম বেগম (৩৯) নামের এক নারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মরিয়ম বেগম বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মো. বকুলের স্ত্রী। তিনি চট্টগ্রামের সবুজবাগ এলাকায় বসবাস করেন।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প কোম্পানির লে. কমান্ডার এম শোভন খান বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।