মদনে সংঘর্ষে আহত ১৪

মদনের পল্লিতে বাড়ির সীমানা নিয়ে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ঐ গ্রামের আবুল কালাম আজাদের বাড়ির নিজস্ব জায়গায় ঘর উঠাতে চাইলে প্রতিবেশী রুস্তম আলী বাধা দেয়। বাগিবতণ্ডার এক পর্যায়ে গ্রামের সামনে পাকা সড়কে কারী মিয়ার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, শিবপাশা গ্রামের সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি।