পঞ্চগড়ে ছয় জুয়াড়ি আটক

বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের হেলাআমতলা এলাকার একটি গোডাউন থেকে সোমবার রাতে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার ৬ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মাহবুব আলম, মহিদুল ইসলাম, সৌরভ ইসলাম, সাবুল ইসলাম, আশরাফুল আলম ও মহাদেব চন্দ্র বর্মন। এ সময় নজরুল ইসলাম নামের এক জুয়াড়ি পালিয়ে যায়।

এ ব্যাপারে বোদা থানার এসআই আমির হোসেন বাদী হয়ে মঙ্গলবার সাত জনের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জুয়াড়িদের আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।