ধামরাইয়ে নিরাপদ গরুর মাংস উত্পাদন ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংক এবং পিকেএসএফের অংশীদারিত্বে ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট’ প্রকল্প হাতে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই। এ সম্পর্কে জানাতে গতকাল সূতিপাড়া এফটিসিতে কর্মশালার আয়োজন করা হয়। এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান। প্রকল্প কর্মকর্তাবৃন্দ প্রকল্পের প্রয়োজনীয়তা ও সুবিধাবলি কর্মশালায় তুলে ধরেন। বক্তারা জানান, নিরাপদ মাংস উত্পাদনে ১ হাজার ১৫৩ উদ্যোক্তাকে গরু পালনের জন্য ৯ কোটি টাকা ঋণসহায়তা অব্যাহত আছে। বিভিন্ন পেশাজীবী এই কর্মশালায় অংশ নেন।