ডুয়েটে ভার্চুয়ালি দুই দিনব্যাপী সেমিনার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ‘বিএইটিই অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাক্রিডিটেশন টুওয়ার্ডস্ অ্যাচিভিং এপিএ টার্গেট’ বিষয়ক দুই দিনব্যাপী সেমিনার গতকাল ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়েছে। ডুয়েটের অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাগ্রিমেন্ট (এপিএ) টিম ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার উদ্বোধন করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান। তিনি বলেন, শিক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে একযোগে কাজ করতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন এপিএ টিম লিডার ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণ অংশ নেন।