ইউরো শুরু হওয়ার আগে নিজেরাও পরিকল্পনা করেননি, শেষ ষোলোয় পৌঁছতে পারবেন। যে কারণে সম্ভবত কিছুটা অপ্রত্যাশিত স্বপ্ন পূরণ হওয়ায় উত্সবে মাতল ডেনমার্ক। রঙিন ক্যানভাসে বন্দি থাকল ড্যানিশ ফুটবলারদের উল্লাসের ছবিগুলো। এটা এক ধরনের অপ্রত্যাশিত সাফল্য। কারণ ইউরোর গ্রুপ পর্বে ডেনমার্ক ২ ম্যাচ খেলে কোনো পয়েন্টই পায়নি, তাদের ওপর আশা থাকার কথাও না। সেই ডেনমার্ক ৪-১ গোলে রাশিয়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলা রাশিয়াকে হারিয়েছে। ইউরো কাপের শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করেছে। এমন অর্জনে খেলার পর বাঁধভাঙা উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়ল ডেনমার্ক।
বলা হচ্ছে, ডেনমার্কের এই জয়ের পেছনে সবচেয়ে বড় প্রেরণা দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো এরিকসেন। গ্রুপের প্রথম খেলায় ফিনল্যান্ডের বিপক্ষে এই ফুটবলার যখন মাঠে অসুস্থ হয়ে পড়েন তখন থেকেই নাকি দলের ভেতরে সবাই নড়েচড়ে বসেন। এরিকসেন হাসপাতাল হতে বেরিয়ে মাঠে যেতেন অনুশীলন দেখতে। সেটাই ডেনমার্কের অন্য ফুটবলারদের বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। আর এ কারণে ডেনমার্কের ফুটবলাররা এমন আনন্দঘন মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে খেলা শেষে বিশ্বজয়ের আনন্দ।