মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধান পৃষ্ঠপোষক

সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদ গঠিত

ইউরোপের বিভিন্ন দেশের মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল এক ভার্চুয়াল সভার মাধ্যমে এই সংসদ গঠন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হকের পরামর্শে ও তার একান্ত উত্সাহে সংগঠনটি সংগঠিত করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ সংগঠনের আজীবন সদস্য ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মানি আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক আমিনুর রহমান খসরু। সাধারণ সম্পাদক হয়েছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম। ১০ সহসভাপতি হলেন—আক্তার এম জামান (সুইডেন), মিয়া মো. জামিরুল ইসলাম (ফ্রান্স), ড. গোলজার মিয়া (সুইডেন), বায়জিদ মীর (অস্ট্রিয়া), আশরাফ উদ্দিন ভুঁইয়া (যুক্তরাজ্য), রমজান আলী খান (জার্মানি), হাবিবুর রহমান হাওলাদার (যুক্তরাজ্য), মাহবুবুল আলম (জার্মানি), সাইদুর রহমান (আয়ারল্যান্ড) ও আব্দুর রহিম (যুক্তরাজ্য)। তিন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন—উমেশ দাস (সুইজারল্যান্ড), সৈয়দ গোলাম আলী (যুক্তরাজ্য) ও শামসুল আলম (সুইডেন)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল কালাম মিয়া (সুইজারল্যান্ড)।