ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদে নগরীর প্রধান সড়ক সদর রোড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ চলাকালে বক্তৃতা করেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, আহ্বায়ক ইমরান হাবিব রুমন, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার প্রমুখ।