গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থা বিপন্ন হেরিটেজ রাখতে চায় না ইউনেস্কো

অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্বের হেরিটেজ তালিক থেকে বাদ দিতে চায় ইউনেস্কো। কারণ, এই রিফের অবস্থা খারাপ। ইউনেস্কো মনে করছে, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণায়নের জন্য বছরের পর বছর ধরে গ্রেট ব্যারিয়ার রিফের ক্ষতি হয়েছে। ১৯৯৫ সালের পর থেকে এখনো পর্যন্ত অর্ধেক প্রবাল নষ্ট হয়ে গেছে। তাই তারা বিশ্ব হেরিটেজ তালিকায় এই রিফকে রাখতে চাইছে না। ইউনেস্কো চায়, গ্রেট ব্যারিয়ার রিফকে হেরিটেজ তালিকা থেকে সরিয়ে ‘ইন ডেঞ্জার’ তালিকায় রাখতে। এদিকে অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, তারা এই রিফকে বাঁচিয়ে রাখতে কয়েক শ কোটি ডলার খরচ করছে। তারা চায় না বিশ্ব হেরিটেজ তালিকা থেকে এই রিফকে বাদ দেওয়া হোক। যদিও ক্ষতির কথা স্বীকার করেছে দেশটি। —ডয়চেভেলে