স্পেন সরকার ২০১৭ সালে কাতালানদের স্বাধীনতা আন্দোলনের সময় রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত ৯ জন কাতালান বিচ্ছিন্নতাবাদীকে ক্ষমা করেছে। সোমবার প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই তথ্য জানিয়েছিলেন। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালে গণভোট অনুষ্ঠিত করার জন্য ১২ জন বিচ্ছিন্নতাবাদীকে দোষী সাব্যস্ত করা ও তাদের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছিল। গণভোটের ফলাফল প্রকাশের কয়েক দিন পর তারা স্বাধীনতার ঘোষণা দেয়। তবে ইউনিয়নবাদীরা এই গণভোট বর্জন করেছিলেন এবং তা করা হয়েছিল বিপুলসংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতির মাধ্যমে, যারা এটা থামাতে চেয়েছিল। —ভয়েস অব আমেরিকা