গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও চিকিত্সার উদ্দেশে নেয়ার পথে হেলপার নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইত্তেফাক/এএম