মনোনয়নপত্র এবং কাব্যসাহিত্য

উত্সবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র কিনছেন তারকারা। সেখানে আছে খেলোয়াড়, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী ইত্যাদি পরিচিত মুখ। যদি কবি-সাহিত্যিকেরা মনোনয়নপত্র কিনতেন এবং সেই ফরমে কিছু সাহিত্য লিখতেন, তাহলে সেগুলো কেমন হতো ভেবেছেন

আশরাফুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

 

বহুদিন ধরে বহু প্ল্যান করে

জ্যামে বসে বসে ধৈর্য ধরে

গিয়াছি দলীয় কার্যালয়ে কিনিয়াছি মনোনয়নপত্র,

আপনিও দাঁড়াতে পারেন আসন্ন ভোটে,

স্বতন্ত্র কিংবা ঐক্যজোটে,

নমিনেশন ফরমের মূল্য ত্রিশ হাজার টাকা মাত্র।

কাজী নজরুল

 

দুর্গম গিরি কান্তার মরু পেরিয়ে ঢাকার জ্যাম,

কিনিতে আসিয়াছি মনোনয়ন পত্র নজরুল আমার নাম।

আসিতেছে প্রার্থী, বাড়িতেছে ভিড়, কিনিতেছে সবাই ফরম,

একটা কাগজের দাম এত টাকা কেন, হতে পারত একটু কম।

সত্যেন্দ্রনাথ দত্ত

 

জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি,

জোটে যদি তোমার ত্রিশ হাজার টাকা, মনোনয়নপত্র কিনিও হে অনুরাগী।

হুমায়ূন আহমেদ

 

দিতে পারো একটা মনোনয়নপত্র এনে,

আজন্ম সলজ্জ সাধ—

একদিন একটু ভোটে দাঁড়াই।

ছবি সূত্র ইন্টারনেট