চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বুধবার কাপড় শুকাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের নাম বৃষ্টি। নগরীর পাহাড়তলি থানার পানিরকল তালতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বৃষ্টি নামের এক তরুণী কাপড় শুকানোর জন্য ছাদে যাওয়ার পর হঠাত্ পা পিচলে তিন তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। তার বোন পাখি আশঙ্কাজনক অবস্থায় বৃষ্টিকে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।