শনিবার ফুটবল লিগ পুনরায় শুরু
স্পোর্টস রিপোর্টার
বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জ ম্যাচ দিয়ে পুনরায় ফুটবল শুরু হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। এর পর দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান-আবাহনী মাঠে নামবে বিকাল ৫টায়। টিভিতে খেলা প্রচারিত হবে।
২৯ জুন থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি করে খেলা হবে। যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে বডলি শিফট হবে। আর এখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে সব খেলা হবে। এখন বর্তমান পরিস্থিতিতে ঢাকার বাইরে কোনো ভেন্যুতে খেলা হবে না। কোভিড-১৯-এর কারণে যত দিন লকডাউন চলবে ততদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা হবে। এটা অন্তত পরিষ্কার যে, ঢাকার বাইরে কোনো ক্লাব যাবে না।
এই মুহূর্তে করোনার কারণে কোনো ক্লাবের আগ্রহও নেই। তাই ক্লাবগুলোর চাওয়া পূরণ করে লিগ কমিটি গতকাল সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামকেন্দ্রিক খেলা হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মোহামেডানের কোচ, ম্যানেজার, খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেও তাদের পরীক্ষা হয়েছে। এর মধ্যে আট জন খেলোয়াড়র এবং কোচ নেগেটিভ হয়েছেন। অনুশীলনও শুরু হয়েছে।